1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে খাতামধুপুর ইউপি চেয়ারম্যান পাইলট গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

সৈয়দপুরে খাতামধুপুর ইউপি চেয়ারম্যান পাইলট গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৯৩ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী যুব লীগ খাতামধুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা পাইলটকে (বাবু) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে সৈয়দপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

গত জুলাই- আগস্টে গণঅভুত্থ্যানে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় সৈয়দপুর থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ রানা পাইলট বাবু উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মোখলেছুর রহমানের ছেলে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান ও যুব লীগ নেতা মাসুদ রানা পাইলট বাবুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )