1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের রজতজয়ন্তী উৎসব শুরু | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের রজতজয়ন্তী উৎসব শুরু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৯২ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের রজতজয়ন্তী উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে কেক কেটে রজত জয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে শহরের আতিয়ার কলোনীতে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি সারোয়ার রহমানের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রেজা মাহমুদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

 

 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শরিফুল ইসলাম সাজু, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান নিশান, সাহিত্য সম্পাদক আনন্দ রায়, পাঠাগার সম্পাদক শামীম সরকার, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান, সদস্য বাদশা, সাংস্কৃতিককর্মী সাংস্কৃতিক আমিরুল বাপ্পী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি শিল্পী ও সাংস্কৃতিক কর্মী তানভীর হাসান প্রমূখ। এর আগে সংগঠনের রজতজয়ন্তী উৎসবের কেক কাটা হয়েছে। অনুষ্ঠানের সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গৃহিত এ সব কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র রমজান মাসে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, ক্রিকেট লীগের আয়োজন, দাবা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতা প্রভূতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )