1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৪৬ জন দেখেছেন

সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুর উপজেলায়ও আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে শনিবার (৮ মার্চ) সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষংক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে দিবসের “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এবারের প্রতিপাদ্যের ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম ও উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মুয়ীদ আলাল প্রমুখ।

 

এর আগে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে আন্তর্জাতিক নারী দিবসের একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সড়ক, বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী উদ্যোক্তারা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )