


নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের বীজ, সার ও কীটনাশক ব্যবসায়ী রোস্তম আলী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল রোববার দিবাগত রাত সাড়ে এগারটায় শহরের অফিসার্স কলোনাীর নিজ বাসায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েহর অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাক্সক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকাল ১০টায় শহরের বিমানবন্দর সড়কের শাহ পীর আউলিয়া মসজিদ এলাকায় তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর তাঁর গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার সাত নম্বর গোপীনাথপুর ইউনিয়নের মৌয়াগাছ মাষ্টারপাড়ায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে শহরের আদানী মোড় এলাকার বীজ, সার ও কীটনাশক ব্যবসায়ী মো. শামীম চৌধুরী, বিমানবন্দর সড়কের বীজ বাড়ী’র স্বত্ত্বাধিকারী আহসান-উল হক বাবু, সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ এর সভাপতি মো. আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল হক, রবিউল ইসলাম লিটন, হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল রানা, সাংবাদিক এম ওমর ফারুক, মিজানুর রহমান মিলন, তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।