1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২৪ জন দেখেছেন
ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু সায়ানকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে শিশুটিকে উদ্ধার করেছে র‌্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন ,বাঁচ্চাটি হারিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন মাধ্যমে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। সারা দেশে বিভিন্ন স্থরে প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছিল। আজ রাতে গাজীপুরের একটি এলাকা থেকে শিশু সায়ানকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় ৩ থেকে চারজন আটক হয়েছে বলেও আমরা শুনতে পেয়েছি। তবে আটকের বিস্তারিত এখনো যানা সম্ভব হয়নি। আমরা পরবর্তীতে বিস্তারিত যানাব।
এর আগে গত রোববার শ্বাসকষ্ট নিয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয়। সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে চুরি হয় শিশুটি। এরপর ঠাকুরগাঁও সদর থানায় হারানো অভিযোগ করেন শিশু সায়ানের বাবা শিমুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )