1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর ব্যবসায়ীর নামে অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সৈয়দপুর ব্যবসায়ীর নামে অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২২১ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেনের নামে মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা দুইটায় সৈয়দপুর ব্যবসায়ী সমিতির আয়োজনে শহরের শহীদ জহুরুল হক সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি শহরের বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফ হোসেন বলেন, আমি দীর্ঘ প্রায় ৪১ বছর ধরে সৈয়দপুর শহরে অত্যন্ত সুনামের সঙ্গে আমার ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছি। আমার পরিবার নীলফামারী জেলার সর্বোচ্চ করদাতা। এখনও আমরা সরকারকে কোটি কোটি টাকা কর প্রদান করছি।

 

দেশের অর্থনৈতিক সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন বলেন, শহরের শহীদ তুলশীরাম সড়কে (দিনাজপুর রোড) প্রদীপ কুমার আগরওয়ালা ও স্বপন কুমার আগরওয়ালা সহোদরের গোডাউন ঘর রয়েছে। তারা ভারতে অবস্থান করায় তা দেখাশুনার জন্য এ্যাডভোকেট হিল্লোল রায়কে পাওয়ার অব এ্যাটনি প্রদান করেন গত বছরের ৩০ মে।

ওই গোডাউনের পাওয়ার অব অ্যাটনিপ্রাপ্ত এ্যাডভোকেট হিল্লোল রায়ের কাছ থেকে চলতি বছরের জানুয়ারি মাস থেকে দুই জন্য গোডাউন ঘরটি ভাড়ায় নিয়ে আমি মালামাল রেখে আমার ব্যবসা পরিচালনা করছি। অথচ গত ৮ মার্চ শহরের সুমিত কুমার আগরওয়ালা নিক্কি একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে আমার ভাড়া করা গোডাউন ঘর দখল ও মালামাল লুটপাটের পাঁয়তারা করেন। এতে আমি ও আমার লোকজন বাঁধা প্রদান করি। আর এতে ক্ষিপ্ত হয়ে অনেকটাই নিরুপায় হয়ে সে ৯মার্চ হাতেগোনা ৮/৯ জন লোকজন নিয়ে আমার বিরুদ্ধে শহরে একটি মিছিল বের করে।

 

এ সময় তারা আমার নামে মিথ্যা অপবাদ দেয় এবং নানা রকম অশ্লীল ও অকথ্য ভাষায় ব্যবহার করে মাইকে শ্লোগান দেয়। শুধু তাই নয়, তারা ওই মিছিল থেকে আমাকে নানা রকম হুমকি-ধমকি প্রদান করে। আলতাফ হোসেন আরো বলেন, সুমিত কুমার আগরওয়ালা নিক্কি আমার মতো একজন ব্যবসায়ীর সঙ্গে উচ্ছৃংখল আচার করে সৈয়দপুর শহরের শান্ত পরিবেশকে অ^স্থিতিশীল পরিবেশ সৃষ্টি চক্রান্ত করছে। যা কোনভাবে মেনে নেওয়া যায় না। আমি ব্যবসায়ী মহলকে আমার বিষয়টি অবহিত করেছি। তারা আমাকে এ নিয়ে ধৈর্য্য ধারণের আহবান জানান। তাদের আহবানে আমি বিষয়টি নিয়ে কোন রকম বাড়াবাড়ি করেনি।

 

তবে আমার বিরুদ্ধে এমন অপমানজনক অপবাদ ও আচরণের কারণে সুমিত কুমার আগরওয়ালা নিক্কির বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা গ্রহন করেছি ইতিমধ্যে। আমরা ব্যবসায়ী মহলের পক্ষ থেকে তার এ ধরণের অপ্রীতিকর ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )