


জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কটূ পরিকল্পনার বিরুদ্ধে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ মার্চ) সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের উদ্যোগে ওই কর্মসূচি করা হয়।
বেলা ১১টা বেলা ১টা পর্যন্ত সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান মানববন্ধন ও অবস্থান কর্মসূচি সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকার, সহকারি উপজেলা নির্বাচন অফিসার মো. মাজিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এর ফলে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসে সব রকম এনআইডি সেবা কার্যক্রম বন্ধ ছিল।