


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হালিম বলেছেন, দেশের উন্নয়নের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। আমরা একেক জন একেক দল করতে পারি। আমরা আদর্শিক প্রতিযোগীতা করবো, বিতর্ক প্রতিযোগীতা করবো কিন্তু প্রতিহিংসা করবো না।রবিবার বিকেলে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে নীলফামারী জেলা জামায়াতের উদ্যোগে আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যদের সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারী অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, জামায়াতের অঞ্চল সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ বক্তব্য দেন। পরে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সরকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।