1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে কবস্থানের জমি দখলের অভিযোগে মানববন্ধন সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

পঞ্চগড়ে কবস্থানের জমি দখলের অভিযোগে মানববন্ধন সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১২৯ জন দেখেছেন
পঞ্চগড়ের দেবীগঞ্জে একে.এম মঞ্জুরুল হক নামে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে জাল দলিল তৈরি করে শতবর্ষী পুরনো মসজিদ ও মসজিদ সংলগ্ন কবরস্থানের জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে  দেবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব মুন্সিপাড়া এলাকায় শহীদ আব্দুল মান্নান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পূর্ব মুন্সী পাড়া জামে মসজিদের মুসল্লি, কমিটির সদস্য ও সাধারণ জনগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক ইউপি সদস্য একে.এম মঞ্জুরুল হক দীর্ঘদিন ধরে পূর্ব মুন্সিপাড়া জামে মসজিদ ও কবরস্থানের জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। সম্প্রতি মসজিদে মুসল্লিদের নামাজের জায়গা সংকুলান না হওয়ায় মসজিদের সংস্কার কাজ শুরু করলে মুঞ্জুরুল হক আদালতে গিয়ে জমির মালিকানা নিয়ে মামলা করেছেন। এছাড়া তিনি বারবার পুলিশকে ব্যবহার করে সংস্কার কাজে বাঁধা সৃষ্টি করছেন।
এমদাদুল হক নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের পূর্বপুরুষদের দান করা জমি জাল কাগজপত্র দেখিয়ে দখলের চেষ্টা চলছে। সম্প্রতি মসজিদের সংস্কার কাজ শুরু হলে মঞ্জুরুল হক থানায় অভিযোগ করে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করিয়ে দিয়েছেন। আমরা এ অন্যায়ের প্রতিবাদ জানাই।মসজিদ কমিটির সভাপতি লাবু সরকার বলেন, ১৯৬২ সালের এস এ খতিয়ানে এই মসজিদ ও কবরস্থানের কথা উল্লেখ আছে।
মসজিদের সংস্কার কাজ শুরু করলে মঞ্জুরুল হক ভুয়া দলিল নিয়ে আদালতে গিয়ে জমির মালিকানা দাবি করে মামলা দায়ের করেন। এছাড়া তিনি বার বার পুলিশ পাঠিয়ে মসজিদের সংস্কার কাজ বন্ধ করে দিচ্ছেন। থানায় বসার জন্য বলা হলেও তিনি থানায় আসেন না এবং তার কাগজপত্র দেখান না।
এলাকাবাসীর প্রত্যাশা প্রশাসন এবিষয়ে দ্রুত ব্যবস্থা নিবে যাতে কবরস্থান ও মসজিদের জমি রক্ষা করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )