1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু 

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১২২ জন দেখেছেন
নিহত
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক দশম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। উপজেলা সাদুরারপুল বাজার এলাকায় নীলফামারী -কিশোরগঞ্জ সড়কে মঙ্গলবার দুপুর ১ টার সময় এ দুর্ঘটনা ঘটে বলে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান
নিহত ফরহাদ হোসেন (১৭) কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের মন্থনা হাজীপাড়া গ্রামের মোঃ আনসার আলী দ্বিতীয় ছেলে। ফরহাদ হোসেন পানিয়াল পুকুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর মানবিক শাখার ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী ওয়াসিম মিয়া জানান ফরহাদ হোসেন বাইসাইকেল যুগে ফ্রেন্ডস টিউটর কোচিং সেন্টার মেডিকেল মোড়ে যাওয়ার পথিমধ্যে  রংপুরগামী ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে রাস্তার উপরে পড়ে গিয়ে অজ্ঞান হয়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোছাঃ ফরিদা বেগম তাকে মৃত্যু ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আশরাফুল ইসলাম জানান  দাফন কার্যের জন্য নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে পরিবারের লোকজন চাইলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )