1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঈদুল ফিতর উপলক্ষে ৮ দিনের ছুটিতে যাচ্ছে বুড়িমারী স্থলবন্দর | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

ঈদুল ফিতর উপলক্ষে ৮ দিনের ছুটিতে যাচ্ছে বুড়িমারী স্থলবন্দর

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 
  • আপলোডের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৮২ জন দেখেছেন

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পবিত্র ঈদুল ফিতের উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও শুল্কষ্টেশন সাপ্তাহিক ছুটিসহ ৮ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে বুড়িমারী স্থলবন্দরের (সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বুড়িমারী স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ  ৮ দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। বুড়িমারী স্থলবন্দরে (সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে  ছুটির ঘোষণা করা হয়। তবে স্থলবন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর সুত্র জানায়, বুড়িমারী স্থলবন্দরের  সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের সকল সদস্য গনের মতামতের ভিত্তিতে আগামী পবিত্র ঈদুল ফিতের  উপলক্ষ্যে ২৯ মার্চ শনিবার থেকে (৫ এপ্রিল শনিবার পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মাঝে ছুটির পত্র বিনিময় করা হয়েছে। আগামী রোববার (৬ এপ্রিল ) রোববার যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

 

বুড়িমারী স্থলবন্দরের (সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থল বন্দরের  শুল্ক স্টেশন ও সিএনএফ কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ ৮ দিন বন্ধ থাকবে। আগামী ৬ এপ্রিল রোববার বুড়িমারী স্থল বন্দরের কার্যক্রম শুরু হবে। বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বুড়িমারী স্থল বন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীর চলাচল চালু থাকবে।

বুড়িমারী স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা রাহাত হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার প্রেক্ষিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের ৫ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )