1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৮৮ জন দেখেছেন
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলী গণহত্যার প্রতিবাদে  শুক্রবার দুপুর ২ টার দিকে ছাত্রজনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ জামে মসজিদ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাহিরগোলা জামে মসজিদের সামনে এসে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আতাউর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগরীর সাবেক সভাপতি মাহমুদ হাসান, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি ওমর ফারুক রাহমানী, বাহিরগোলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন ও সুন্দরগঞ্জ পৌর শিবিরের সভাপতি নোমান আব্দুল্লাহসহ অনেকে বক্তব্য দেন সমাবেশে।
বক্তারা বলেন, ‘গাজার নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বর হামলা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। শিশু, নারী ও বৃদ্ধসহ নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ববাসীকে এ গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দাবীও জানান সমাবেশে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )