1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে ইকু গ্রুপের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝ ঈদ উপহার বিতরণ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সৈয়দপুরে ইকু গ্রুপের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝ ঈদ উপহার বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৭৭ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুরের শীর্ষস্থানীয় শিল্প পরিবার ইকু গ্রæপের উদ্যোগে ঈদ উপহার হিসেবে অসহায় ও দুস্থ ৫ হাজার মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গী প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ওই শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়।
ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য মো. সিদ্দিকুল আলম সিদ্দিক উপস্থিত থেকে নিজ হাতে ওই ঈদ উপহার তুলে দেন।
এ সময়  অন্যান্যদের মধ্যে ইকু গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) ও আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইরফান আলম ইকু, সমাজসেবী ব্যবসায়ী মো. আলতাফ হোসেন,  মো.ওবায়দুর রহমান ভূট্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
অসহায় ও দুস্থদের হাতে ঈদ উপহার তুলে দেওয়ার পূর্বে  ইকু গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুল আলম তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়ন হচ্ছে তাঁর জন্মস্থান। তাঁর বাবা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম কুতুবুল আলমের হাত ধরে তাদের পরিবারের পক্ষ থেকে এলাকার অসহায় ও দুস্থদের ঈদের উপহার কাপড় বিতরণের এ রেওয়াজ চান আসছে। তাঁর বাপ দাদার মতো তিনিও এলাকাবাসীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )