1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে বাংলাদেশ স্কাউটস্ দিবস পালিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সৈয়দপুরে বাংলাদেশ স্কাউটস্ দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে র‌্যালি, স্কাউটস ওন এবং আলোচনা সভা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ স্কাউটস্ দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে দশটায় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে “সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” স্কাউটস্ দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটস্  সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. নুর-ই-আলম সিদ্দিকী। সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা। এতে অন্যান্যদের মধ্যে রাখেন সহকারী কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বাদল, রওশন আরা চৌধুরী, স্কাউটস্ লিডার  মো. শাকিল ইসলাম প্রমুখ।

এ সময়  বাংলাদেশ স্কাউটস সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি ও খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, সহ-সভাপতি ও কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ্ সরকার, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল বারী বসুনিয়া, প্রধান শিক্ষক এম ওমর ফারুকসহ উপজেলা স্কাউটস এর কর্মকর্তা, স্কাউটস্ ও কাব সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি উপজেলা সড়ক, বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার সকল কর্মকর্তা, স্কাউটস, কাব সদস্যরা  অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )