1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে বিএনপির রাষ্ট্র কাঠামো সংষ্কারে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

সৈয়দপুরে বিএনপির রাষ্ট্র কাঠামো সংষ্কারে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৪০ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির সহযোগিতায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ওই কর্মশালার আয়োজন করে।
এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী বেবী নাজনীন এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আনিছুর রহমান তালুকদার খোকন, বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক এমপি রেহেনা আক্তার রানু, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি বিএনপির কেন্দ্রীয় সদস্য রওনাকুল ইসলাম শ্রাবন ও সাবেক সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় সদস্য আকরামুল হাসান মিন্টু।
বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য সচিব এবিএম মোশাররফ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য বলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন।
কর্মশালায় দেশের জনপ্রিয় নেতা তারেক রহমানকে ভার্চুয়ালি দেখতে ও তাঁর দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আওতায় কিশোরগঞ্জ উপজেলা বিএনপি ছাড়াও যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবি দল, তাঁতীদল, মহিলা দল, শ্রমিক দল, জাসাসের প্রায় দুই হাজারের বেশি নেতাকর্মী অংশ নেন।
এছাড়াও কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন। সকাল সাড়ে নয়টা থেকে শুরু হওয়া এ কর্মশালা চলে বিকেল ৫ টা পর্যন্ত। এ সময় গোটা পৌর কমিউনিটি সেন্টার ও আশেপাশের এলাকা ছিল লোকে লোকারণ্য।
কর্মশালাটি পরিণত হয় বিএনপিও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিলনমেলায়। কর্মশালায় ৩১ দফা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এর আগে জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে কর্মশালা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )