1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা চালুর উদ্যোগ নেবে-তারেক রহমান | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা চালুর উদ্যোগ নেবে-তারেক রহমান

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২২০ জন দেখেছেন

ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ নেবে বিএনপি বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া কৃষিকে আধুনিকায়ন ও কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। বুধবার বিকেলে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালী যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, উদ্যোক্তা তৈরির জন্য বিএনপি যুবকদের পাশে থাকবে এবং উদ্যোক্তাদের পণ্য বিদেশি রফতানী করা হবে। এরফলে দেশের চাহিদা যেমন মিটবে তেমনি আর্ন্তজাতিক ভাবেও বাংলাদেশ সুনাম অর্জন করবে। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে কর্মশালায় ৫’শ জন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

এরআগে সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হিরা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও সাইফ মাহমুদ জুয়েল। জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপুর সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )