1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ জন দেখেছেন
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর  মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো,আব্দুল হাকিমের মেয়ে তাজরিন (১১), এবং মো. জহুরুল হক মেয়ে জান্নাতুন (৯), । তারা দুজনেই একই গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে যে কোনো সময়ে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে শিশুদুটি। সাঁতার জানত না তারা। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাদের পুকুর থেকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল  বলেন, “দুই শিশুর মৃত্যুর ঘটনাটি ঘটে আজকে দুপুরে। স্থানীয়ভাবে জানা গেছে, তারা সাঁতার জানত না। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )