1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলছড়ির এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

ফুলছড়ির এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ জন দেখেছেন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর  (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাওন মিয়ার নেতৃত্বে দুদকের তিন সদস্যের একটি দল প্রকৌশলীর কার্যালয়ে এসে অভিযান শুরু করে। তবে অভিযানের সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন না উপজেলা প্রকৌশলী খাইরুল ইসলাম। পরে দুদকের কর্মকর্তারা কার্যালয়ের অন্য কর্মচারীদের ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় তারা সুনির্দিষ্ট অঅভিযোগের ভিত্তিতে এ উপজেলায় ২০২০-২০২৪ পর্যন্ত এডিপির বরাদ্দের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রে তল্লাশি করেন। এ সময় কাগজপত্রে অনিয়ম, অসংগতি নানা অভিযোগে প্রকল্পের তালিকা ধরে কাজের অগ্রগতি দেখতে প্রকল্প এলাকায় পরির্দশন শুরু করেন দুদকের কর্মকতারা।

এ বিষয়ে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফেরদৌস রায়হান বকশী জানান, ২০২০-২০২৪ পর্যন্ত অবকাঠামো ও রাস্তাঘাট নির্মাণের অনিয়ম এর অভিযোগের প্রেক্ষিতে  আমরা অভিযান পরিচালনা করছি। ৪ টি প্রকল্প আমরা সরজমিনে ঘুরে ঘুরে দেখছি এবং স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি ২ টি প্রকল্পে সরকারি অনুদান বরাদ্দ থাকলেও স্থানীয়রা তা পায় নি।

উল্লেখ্য, এ উপজেলায় ২০২১-২০২৪ পর্যন্ত এডিপির বরাদ্দের বিভিন্ন প্রকল্পে নানা অনিয়ম, নয় ছয়সহ দুর্নীতির অভিযোগ রয়েছে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। বিশেষ করে, প্রকল্প কমিটি যেসব কাজ করেছে, সেসব কাজে অনিয়ম বেশি হয়েছে।
এসব প্রকল্পের মধ্যে কোনোটির অর্ধেক, আবার কোনোটির কাজ না করেই টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামেও টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী ও প্রকল্প কমিটির চেয়ারম্যানরা প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )