1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে চালু হলো জাপানি ভাষা প্রশিক্ষণ সেন্টার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

পঞ্চগড়ে চালু হলো জাপানি ভাষা প্রশিক্ষণ সেন্টার

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১২৩ জন দেখেছেন

পঞ্চগড়ে প্রথমবারের মতো চালু হলো জাপানি ভাষা প্রশিক্ষণ সেন্টার। জাপানে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচনে জাপানে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার দারিদ্র্য কল্যাণ সংস্থার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়।

 

দারিদ্র্য কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহজালালের সভাপতিত্বে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মনিরুজ্জামান, লতিফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, বিশ্বের যে কোন দেশে পড়াশোনা ও কর্মসংস্থানের যেতে হলে ভাষা শিক্ষার বিকল্প নেই। তেমনি জাপানে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের জাপানি ভাষা প্রশিক্ষণ নেয়া জরুরি। তবে উত্তরাঞ্চলে বিদেশ গমন ইচ্ছুকদের সংখ্যা খুবই কম। আমরা যদি বিদেশি ভাষা শিক্ষা নিয়ে বিদেশে যাই তাহলে পড়াশোনাতে যেমন সমস্যা হয় না তেমনি দক্ষ কর্মী হয়ে ভাষা শিক্ষা নিয়ে কর্মসংস্থানের জন্য গেলেও দ্রুতই কর্মের দেখা মেলে। কেউ বেকার থাকেনা কিংবা টাকা খরচ করে দেশেও ফেরত আসেনা। দেশের রেমিট্যান্স বৃদ্ধি পায়। আমরা সবাই ভাষা শিক্ষার উপর গুরুত্ব দিয়ে প্রবাসী হবো দেশ ও পরিবারের উন্নয়নের অংশীদার হবো।

বক্তারা আরো বলেন, এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে জাপানে কর্মী নিয়োগের সুযোগ তৈরি হবে। এতে পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের তরুণ তরুণীরা আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেকে প্রতিষ্ঠিত করার একটি বাস্তব সুযোগ পাবে। এই ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বেকার তরুণদের বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এটি শুধু কর্মসংস্থানই নয়, বৈদেশিক আয় বাড়াতেও অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )