1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
| দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

পঞ্চগড়ে সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় ১১ বাংলাদেশি আটক:

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৪০ জন দেখেছেন

পঞ্চগড়ের বোদা উপজেলায় সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বিএসএফের পুশইন করা অনুপ্রবেশের সময় নারী-শিশু সহ ১১ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকায় পুশইন করা হয়।
শনিবার (১৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মোর্শেদ।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাগবাটি গ্রামের তাসলিমা খাতুন (৪০), কলারোয়া উপজেলার চিতলা গ্রামের মর্জিনা (৪০), নড়াইলের কালিয়া উপজেলার শুক্র গ্রামের নিরুফা বেগম (৪০), যশোরের শার্শা উপজেলার রাজাপুর গ্রামের সাজিদা খাতুন (৪০), ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামের জাহিদুল ইসলাম (৪০), একই গ্রামের ফাইজান শেখ (১০), নোয়াখালীর শ্যামবাগ উপজেলার ডোমনাকান্তি গ্রামের ওমর ফারুক (৩৭), নারায়নগঞ্জের বন্দর উপজেলার মদনপুর গ্রামের মীম আক্তার (২২), সোনারগাঁও উপজেলার চৌরাপাড়া গ্রামের শাহনাজ (৩৪), নরসিংদীর মাদবদী উপজেলার বালাপুরেরচর গ্রামের তানিয়া (৩৫) ও খুলনার তেরখাদা উপজেলার বাউনডাংগা গ্রামের আলেয়া (৭০)।

সূত্র ও বিজিবি জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের ১১ জনকে পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা ও ডানাকাটা সীমান্ত সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশইন করে। স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় ঘুরতে দেখে স্থানীয় বিজিবি ক্যাম্পে অবগত করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে। এসময় তাদের বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘদিন যাবৎ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করে আসছিলেন। গত ২ মে ভারতীয় পুলিশ তাদেরকে ভারতের বোম্বে থেকে আটক করে। ১৭ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রেখে বিমান যোগে বাংলাদেশি মোট ১২৫ জনকে শিলিগুড়ি বিমান বন্দরে পৌঁছে দেয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের মধ্যে ১১ জনকে পঞ্চগড়ে পুশইন করে বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় বোদা থানায় হস্তান্তর করা সহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে নীলফামারী ৫৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মোর্শেদ বলেন, সীমান্ত রক্ষায় তৎপর রয়েছে বিজিবি। অনুপ্রবেশ ও সকল অপরাধ ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )