1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঠাকুরগাঁওয়ে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে ৪ প্রাণহানি, আহত ৩ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে ৪ প্রাণহানি, আহত ৩

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৬৭ জন দেখেছেন

ঠাকুরগাঁও থেকে দিনাজপুর যাওয়ার পথে ২৮ মাইল নামক স্থানে সোমবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। একটি ট্রাকের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে।
সোমবার (১৯ মে) সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত চারজনই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে রংপুরের উদ্দেশ্যে একটি কনফারেন্সে যাচ্ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা ও গাড়ির চালক। সকাল সাতটার দিকে ২৮ মাইল এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে বা ভর্তি করার পর আরও দুজন মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন, আজগর আলী ছেলে মো. দেলোয়ার (৪৮),। তিনি অডিটর হিসেবে কর্মরত ছিলেন এবং মুন্সিরহাট, ঠাকুরগাঁও রোডের বাসিন্দা। মো. ইমরুল (৪০), তিনি অডিটর হিসেবে ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসে কর্মরত ছিলেন। পীরগঞ্জ উপজেলার শকুরগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ঘটনাস্থলেই মারা যান।জুলফিকার আলী (৪৫), তিনি অডিটর হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলায় কর্মরত ছিলেন। তিনি ঘটনাস্থলেই মারা যান। মোহাম্মদ মানিক, তিনি প্রাইভেট কারটির চালক ছিলেন এবং ঠাকুরগাঁও রোড এলাকার বাসিন্দা। তিনি হাসপাতালে মারা যান।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। তারা হলেন, আল-মামুন (৪০), । তিনি অডিটর হিসেবে কর্মরত এবং হাহীপদী গ্রামের বাসিন্দা। আবদুস মান্নান (৩৭), । তিনি শিরাজস্থ গ্রামের বাসিন্দা। নাহিদ (৩২), তিনি সুপার হিসাবরক্ষণ অফিসার হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার কারণে ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে পুলিশের তত্ত্বাবধানে যান চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল অফিসার মো. রাকিবুল ইসলাম চয়ন বলেন ,এখন পর্যন্ত চারজন মারা গিয়েছে এবং আহত ৩ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )