1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২০৩ জন দেখেছেন

পঞ্চগড়ের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন নারীর (৫৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহিপাড়া এলাকায় তেতুঁলিয়া-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেতুঁলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে নিহতের পরিচয় শনাক্তে সিআইডির বিশেষ ইউনিট হাতের আঙ্গুলের ছাপ নেয়। এতেও নিহতের পরিচয় শনাক্ত হয়নি।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ওই মানসিক ভারসাম্যহীন নারী সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহিপাড়া সহ আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিল। মঙ্গলবার সকালে তিনি ইউনিয়নের টিটিহি পাড়া এলাকায় তেতুঁলিয়া-পঞ্চগড় মহাসড়কে ঘোড়াফেরা করছিলেন। এসময় একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়েন তিনি। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরে তেতুঁলিয়া হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়।
তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশিষ রায় ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারীর বাসা কোথায় তা জানা যায়নি। সিআইডি ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে এতেও পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে সিদ্ধান্তক্রমে দাফন কাজ সম্পন্ন করা হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )