


বর্ণাঢ্য আয়োজনে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান পাতাপ্রকাশের যুগপূর্তি ও ত্রৈমাসিক ছড়ার কাগজ রঙধনু এর ২৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রংপুর শিল্পকলা একাডেমির হলরুমে এ সম্মেলনে পাতাপ্রকাশ থেকে প্রকাশিত প্রায় দের শতাধিক বইয়ের লেখকগণ উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন ক্যাটাগরিতে লেখকদের সম্মাননা ও রঙধনু সেরা লেখক সম্মাননা প্রদান করা হয়।
রংপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর সভাপতি আলহাজ কাজী মো. জুননুন সম্মেলনের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যক্ষ ড. এ আই এম মুসা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, জেলা কালচারাল অফিসার আরিফুজ্জামান, এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট একেএম মইনুল হক, উপজেলা শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রহমান প্রমুখ।
তাহির আবরার তাহি ও সুমাইতা সুয়াদী এর প্রাণবন্ত উপস্থাপনয় এতে স্বাগত বক্তব্য রাখেন পাতা প্রকাশের কর্ণধার ও রঙধনু সাহিত্যপত্রের সম্পাদক জাকির আহমদ। অতিথিদের হাত থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন, গবেষক প্রফেসর মোতাহার হোসেন সুজন, জোবাইদুল ইসলাম, রেজিনা সাফরিন, শাহিদা মিলকি, ড. নাসিমা আকতার, রশীদুল ইসলাম চৌধুরী, এম. এ. শোয়েব দুলাল, এস এম খলিল বাবু, এটিএম মোর্শেদ, আব্দুর রশিদ মিয়া টুনু বাবু, আবিদ করিম মুন্না, সোহানুর রহমান শাহীন, ডা. ফেরদৌস রহমান পলাশ, নূর-উন-নবী, সৈয়দা কামরুন্নাহার লিপি, হাই হাফিজ, নূরুন্নাহার বেগম, লিপিকা লিপি, মাজহারুল মোর্শেদ, মোকাদ্দেস-এ-রাব্বী, শামসুজ্জামান সোহাগ, আতাউর রহমান, মজনুর রহমান, আদিল ফকির, শরিফুল আলম অপু, সায়লা মনিরকে, হাফিজ আল আমিন আল কোরাইশী, আব্দুল লতিফ প্রামানিক, মো. মাহমুদ করিম, শিস খন্দকার, মোহিত মিঠু, আবুবকর সালেহ, আসিফ খন্দকার ও রুবাইয়া বিনতে রায়হান।
রঙধনু তরুণ ছড়াকার সম্মাননা ২০২৫ গ্রহণ করেন, বেলায়েত হোসেন, সরকার বাবলু, আবু হেনা মোস্তফা কামাল রাসেল ও এম আর মাহফুজ।
পাতাপ্রকাশ পরিবারের সেরা এমপ্লোয়ি সম্মাননা গ্রহণ করেন, শাহরিয়ার শয়ন ও সিফাত হোসেন।
এতে আবৃত্তি পরিবেশন করেন, বাচিকশিল্পী রেজিনা সাফরিন, মিজানুর মিশু, আনিকা, তুশিন, তাসফিয়া, মুস্তাকিম ও নামির। সঙ্গীত পরিবেশন করেন, মিফতাহুল জান্নাত মৃদুলা।