1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

সৈয়দপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৪৮ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০৫ শুরু হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় সৈয়দপুর উপজেলা ভূমি অফিসের মেলার আয়োজন করেছে। গতকাল রবিবার (২৫ মে) বেলা সাড়ে ১১ টায় সৈয়দপুর উপজেলা ভূমি অফিস চত্বরে ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি” এই শ্লোগানকে সামনে রেখে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুর-ই- আলম সিদ্দিকী।
এ সময় অতিথি হিসেবে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সহ -সভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক ও কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা মো, আব্দুল মুনতাকিম, জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর আমির (ভারপ্রাপ্ত) মাওলানা ওয়াজেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মেলার উদ্বোধন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা ভূমি অফিস চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এতে ইউএনও এবং আমন্ত্রিত অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ধীমান ভূষনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. লুৎফর রহমান, ইউপি আনোয়রুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা, শিক্ষক, সমাজসেবী, গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)
মো. নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ভূমি সংক্রান্ত সকল বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে এই মেলার আয়োজন করা হয়েছে। সকল ভূমি মালিকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য আগামী ২৭ মে পর্যন্ত চলবে মেলা।
উপজেলা ভূমি অফিসের সূত্র জানায়, ভূমি মালিকদের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে এবং সার্বিক সেবা দেয়া হবে ওই মেলায়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে এই মেলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )