1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে নজরুল জন্মজয়ন্তী পালিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে নজরুল জন্মজয়ন্তী পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২০৮ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। গতকাল রোববার (১১ জ্যৈষ্ঠ) জন্মজয়ন্তী উদযাপনের উপলক্ষ্যে এক আলোচনা, কবিতা ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলা সাড়ে ১১ টায় শহরের কয়ানিজপাড়াস্থ শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহম্মেদ। প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কর্মময় জীবনের ওপর আলোচনায় অংশ নেন কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আকতারুজ্জামান, প্রধান শিক্ষক লায়ন মো. আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, সহকারী শিক্ষক রেজা মাহমুদ প্রমুখ।
আলোচনা সভা শেষে জ্যেষ্ঠ শিক্ষক এহসানুল কবির দুলাল ও সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাসের যৌথ পরিচালনায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুল ইসলামের কবিতা ও সঙ্গীত পরিবেশন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )