


সৌদি আরবের পবিত্র হজব্রত পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশের নীলফামারীর সৈয়দপুরের জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রবিবার (০১ জুন) রাতে মক্কায় একটি মসজিদে এশার নামাজ আদায়ের জন্য অবস্থানকালীন সেখানে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত. জাহিদুল ইসলামের বাড়ি নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীপাড়া এলাকায়। তিনি বিএনপি সৈয়দপুর পৌরসভা ১০ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি গত ১৪ মে সন্ত্রীক পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরবে যান।
তিনি গত ১ জুন সৌদি আরবের মক্কায় একটি মসজিদে যথারীতি মাগরিবের নামাজ আদায় করেন। এরপর এশার নামাজের জন্য ওই মসজিদই অবস্থান করছিলেন তিনি। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্যক আত্মীস্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল সোমবার (২জুন) সৌদি আরবে মক্কায় জোহরের নামাজ শেষে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সেখানে তাঁকে দাফন করা হয়।
হজ্বব্রত পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় বিএনপি নেতা জাহিদুল ইসলামের মৃত্যুতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সহ-সভাপতি অ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, দেলোযার হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, মনোয়ার হোসেন, এম এ পারভেজ লিটন, যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন পাপ্পু, হাফিজ খান, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম লাল বাবু, পৌর বিএনপির সভাপতি আলহাজ মো. রশিদুল হক সরকার, বিএনপি নেতা সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ প্রমুখ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।