1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভুট্টা ক্ষেতে ইউপি সদস্যের লাশ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

ভুট্টা ক্ষেতে ইউপি সদস্যের লাশ

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২২২ জন দেখেছেন

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল জব্বারের (৫৫) লাশ নিজ বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে শ্রী কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল জব্বার শ্রী কৃষ্ণপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। মঙ্গলবার সকালে স্থানীয়রা তার নিজ বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
হঠাৎ করে একজন জনপ্রতিনিধির এমন রহস্যজনক মৃত্যুতে এলাকাবাসী হতবাক। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
ঠাকুরগাঁও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে আমরা আশা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )