1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের 'পুশইন'-১৩ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের ‘পুশইন’-১৩

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৩৪ জন দেখেছেন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে ‘পুশইন’ করার সময় ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ৭ জন শিশু রয়েছে।

 

মঙ্গলবার (৩ জুন, ২০২৫) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ফকিরগঞ্জ বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) এলাকায় এ ঘটনা ঘটে।

 

বিজিবি সূত্রে জানা গেছে, রাতে সীমান্তের অতন্দ্র প্রহরায় নিয়োজিত ৪২ বিজিবি সদস্যরা বিএসএফের এই ‘পুশইন’ প্রচেষ্টা প্রতিহত করে এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই ১৩ জনকে আটক করে।

 

আটককৃতরা বাংলাদেশের নাগরিক কিনা, সে বিষয়ে যাচাই-বাছাই কার্যক্রম চলছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পক্ষ থেকে একটি প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )