1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধা ঈদ উপহার সামগ্রী বিতরণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

গাইবান্ধা ঈদ উপহার সামগ্রী বিতরণ

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২০৭ জন দেখেছেন

শান্তি শৃংখলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালকের পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশবব্যাপী শুভেচ্ছার অংশ হিসেবে গাইবান্ধায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মহাপরিচালকের সৌজন্যে গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে জেলা কার্যালয়েএই উপহার সামগ্রী বিতরণ করা হয়।জেলার ৭টি  উপজেলার ভাতা-ভোগী ইউনিয়ন, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডারগণের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা বিভিএম, সদর উপজেলা আসনার ও ভিডিপি কর্মকর্তা শাহিন মিয়া প্রমুখ।

উক্ত অনুষ্ঠানের জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা ভাতাভোগী সদস্যদের উদ্দেশ্যে বলেন, বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের ন্যায় পবিত্র ঈদ উল আযহা ২০২৫ উপলক্ষ্যেও উপহার প্রাপ্তি আমাদেরকে গৌরবান্বিত ও অনুপ্রাণিত করছে।সেমাই, চিনি, লাচ্ছা সেমাই, পোলায়ের চাল, তেল,  সুজি গুড়া দুধ ও নুডলস ঈদ সামগ্রী উপহার হিসেবে দেয়া হয়। জেলার ৭টি উপজেলায় কর্মরত ভাতাভোগী ৩’শ ৪৯ জন ভিডিপি দলনেতা- নেত্রী, আনসার কমান্ডারসহ সদস্য-সদস্যাদের মাঝে এসব বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )