সড়ক পরিবহন আইনে দুই ঘন্টা ব্যাপী গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে সকল চালকসহ যানবাহনের কাগজপত্র যাচাইবাচাই করে দেখা হয়। এর মধ্যে ১৩ টি
হেলমেট বিহীন মোটর সাইকেল চালক ও ফিটনেসবিহীন বাস, ড্যাম ট্রাকসহ ১৩ যানবাহনের মামলা দেয়া হয়। ওই ১৩ টি মামলায় ২১,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পররিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক গাইবান্ধার রোমেল পাল ও মোটর যান পরিদর্শক বিআরটিএ গাইবান্ধা সার্কেলের কামাল আহম্মেদ কাজল প্রমুখ। এসময় জেলা প্রশাসকের স্ট্যাফ, বিআরটিএ স্ট্যাফ ও জেলা পুলিশ সদস্যরা এই মোবাইল কোর্ট পরিচালনায়য় সহযোগিতা করেন।