1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঠাকুরগাঁওয়ে সমবায় সমিতির আড়ালে মাদক ব্যবসা, অভিযানে পিস্তলসহ যুবক আটক | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে সমবায় সমিতির আড়ালে মাদক ব্যবসা, অভিযানে পিস্তলসহ যুবক আটক

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৫২ জন দেখেছেন
ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ব্লাংক স্টাম্প, ৪৭০ পিস ইয়াবা, বিদেশী মুদ্রা, চাইনিজ কুড়াল ও পিস্তল সহ আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতি পরিচালককে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (১৪ জুন) ভোর ৪ টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মো: মুকুল শীবগঞ্জ এলাকার মধ্য পারপুগী গ্রামের আইনুল মুন্সী ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদরের শীবগঞ্জ বাজারে দীর্ঘ দিন ধরে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতির নামে মাদক ও সুদের ব্যবসা করে আসছিল এমন তথ্য সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্পের কাছে ছিল। এরই প্রেক্ষিতে শনিবার ভোর ৪ টার দিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো: মেহেদী হাসানের নেতৃত্বে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতিতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সমবায় সমিতি ঘেরাও করা হয় এবং একজনকে সেনাবাহিনী আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতিতে তল্লাশি করে স্বাক্ষর যুক্ত ৬০০টি ব্লাংক স্টাম্প, ৪৭০পিস ইয়াবা, ৩০টি বিদেশী কয়েন মুদ্রা, ৬টি নোট, একটি চাইনিজ কুড়াল, একটি স্টিক ও একটি পিস্তল জব্দ করে সেনাবাহিনী। আটক ইয়াবার মূল্য ২ লাখ টাকা বলে জানা যায়। আটক ব্যক্তিকে মাদক, পিস্তল ও বিদেশী মুদ্রা সহ পুলিশে হস্তান্তর করা হয়।
সমিতির আড়ালে তারা মাদকের ব্যবসা করে এবং টাকা দেয়ার নামে অনেক অসহায় মানুষের কাছে থেকে ব্লাংক স্টাম্পে স্বাক্ষর নিয়ে রাখেন। কেউ যদি নিয়মিত সুদ দিতে না পারে পিস্তল দিয়ে তাদের ভয়ভীতি দেখানো হয়। আর বাইরের মানুষ যাতে তাদের কার্যক্রম বুঝতে না পারে সে জন্য বাজারের প্রত্যেকটি পয়েন্টে সিসি টিভি ক্যামেরা লাগিয়ে বাজারে কি হচ্ছিল তা অফিসে বসে নিয়ন্ত্রণ করতো বলে জানা যায়।
এ ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।
তিনি বলেন, ভোর ৪টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ঠাকুরগাঁও ক্যাম্প শীবগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় ৪৭০ পিস ইয়াবা, পিস্তল ও নগদ বিদেশী মুদ্রাসহ প্রতিষ্ঠানের পরিচালক মো: মুকুলকে আটক করা হয়। সেনাবাহিনী আইনি প্রক্রিয়া গ্রহণে আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )