1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে জমি দখলের পায়তারা থানায় অভিযোগ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

পীরগঞ্জে জমি দখলের পায়তারা থানায় অভিযোগ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৫৬ জন দেখেছেন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুমি দস্যুদের কবলে পড়ে কয়েকটি পরিবার তাদের জমি হারাতে বসেছে। ভুমি দস্যুদের প্রভাবের কারনে পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে আইন আদালত করেও কোন প্রতিকার পাচ্ছেনা। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে করা মামলার আরজি থেকে জানা যায়, উপজেলার মিত্রবাটি মহল্লার মৃত ইয়াসিন আলীর পুত্র ইব্রাহীম হোসেন এর ভোগদখলীয় জে এল নং ৮১,এস এ খতিয়ান নং-১৪, সিএস ০৭, দাগ নং ৪৩৬। সাড়ে ৭৮ শতক জমি স্থানীয় কিছু ব্যাক্তি প্রতারণা করে দখলের পায়তারা করছে।

 

গত ০৯/০৬/২০২৫ ইং তারিখে শাহজাহান আলী, মাহমুদা আক্তার সহ বেশ কিছু ব্যাক্তি দলবদ্ধ ভাবে জমি দখলের উদ্দেশ্যে জমিতে থাকা বাশের ঘেড়া বেড়া ভেংগে আগুন দিয়ে পুড়ে ফেলে। এ বিষয়ে মো. ইব্রাহিম স্থানীয় থানায় পুলিশের কাছে অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল ও বিষয়টি তদন্ত করছে। এছাড়াও ভুক্তভোগী এ পরিবারটি সমাজের বিভিন্ন মহলের কাছে প্রতিকার চেয়ে নালিশ করেছে। বিষয়টির দ্রুত একটি সমাধান হওয়া জরুরি নইলে সংঘাতের দিকে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )