1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ২৫ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

পীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ২৫

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২০১ জন দেখেছেন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে ১৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে পীরগঞ্জ পৌর শহরের ভেলাতৈড় কালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে কালির হাট এলাকায় ৫ কাঠা জমির দখল নিয়ে ডাক্তার ফরিদুল ইসলামের লোকজনের সাথে একই এলাকার রফিকুল ও সহিদুলের লোকজনের সংঘর্ষ বাধে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। স্থানীয়দের সহয়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে পীরগঞ্জ হাসপাতালে ৮ জন, ঠাকুরগাঁও হাসপাতালে ৭ জন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ চিকিৎসা নিচ্ছেন। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, জমি নিয়ে সংঘর্ষে বেশ কিছু লোক আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )