1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে সেনা অভিযানে জাল ডলারসহ আটক ৬ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

পঞ্চগড়ে সেনা অভিযানে জাল ডলারসহ আটক ৬

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৩২ জন দেখেছেন
পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৮০ হাজার জাল ইউএস ডলারসহ জাল ডলার কেনাবেচা চক্রের ৬ সদস্যকে আটক করেছে পঞ্চগড় আর্মি ক্যাম্পের সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করে তাদের জাল ডলার সহ আটক করা হয়। এদিকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে বৃহস্পতিবার বিকেলে জব্দকৃত জাল ডলার সহ সবাইকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সময় মোবাইলফোন ও মাদকদ্রব্য সেবনের আলামত এবং একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশি হেফাযতে দেয়া হয়েছে।
জানা গেছে জব্দকৃত ডলারের মূল্য সর্বমোট বাংলাদেশী টাকায় ৯৭ লাখ ৭৯ হাজার ২৮০ টাকা।
জাল ডলার সহ আটককৃতরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের বাগদহ দিলালপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন ডিপজল (৪২), একই গ্রামের মইনুল ইসলামের ছেলে ইয়াসিন আলি (৩২), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে সোহেল ইসলাম (৩৪), একই গ্রামের মৃত প্রভাতের ছেলে রমেশচন্দ্র বর্মন (৩৫), বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মৃত হামিদুল হকের ছেলে ও সাবেক মেম্বার মোজাম্মেল হক (৫৫) এবং পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ গ্রামের সুলতা আলীর ছেলে হোসেন আলী বাবু (৩৬)।
সেনাবাহিনী জানায়, গোয়েন্দা রিপোর্ট ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে অভিযান পরিচালনা করা হয়। এসময় পঞ্চগড় শরের চৌরঙ্গী মোড়ে একটি মাইক্রোবাসের গতিরোধ করে গাড়িতে থাকা আনোয়ার হোসেন ডিপজল, ইয়াসিন আলি, সোহেল ইসলামে আটক করা করা হয়। পরে তাদের দেয়া তথ্যে রমেশচন্দ্র বর্মন, সাবেক মেম্বার মোজাম্মেল হক ও হোসেন আলী বাবুকে শহরের সিনেমাহল রোড এলাকায় আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা জাল ডলার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এদিকে আরো খবরের ভিত্তিতে আটক আনোয়ার হোসেন ডিপজল ও ইয়াসিন আলীর গ্রামের বাড়ি দেবীগঞ্জে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের আলামত জব্দ করা হয়।
তবে জাল ডলার গুলো কোথা থেকে আনা হয়েছে তা জানা না গেলেও সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাল ডলার গুলো তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নে নিয়ে গিয়ে এক ব্যক্তির মাধ্যমে ভারতে পাঁচার করার কথা ছিল।
এ বিষয়ে পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, আটকৃত চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে পঞ্চগড়ে নকল টাকা ও ডলারের ব্যবসা পরিচালনা করে আসছিল। একই সাথে নকল ডলারগুলো বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরে এবং পাশ্ববর্তী দেশে অবৈধ ভাবে বিক্রি করতো। এরি প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে নকল ৮০ হাজার ইউএস ডলার সহ ৬ জনকে আটক করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
একই সাথে সকল অপরাধ নির্মূলে সকলের সহায়তা চান এই কর্মকর্তা।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, সেনাবাহিনী জাল ডলার ও জব্দকৃত মালামাল সহ ৬ জনকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সকল আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )