1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে রেলওয়ে লাইন কেটে চুরির চেষ্টার অভিযোগে প্রকৌশলীর বিরুদ্ধে থানায় মামলা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সৈয়দপুরে রেলওয়ে লাইন কেটে চুরির চেষ্টার অভিযোগে প্রকৌশলীর বিরুদ্ধে থানায় মামলা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৩৩ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধার (৫৮) বিরুদ্ধে একটি মামলা হয়েছে। রেল লাইন কেটে চোরাই পথে চুরির চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করা হয়। গত বৃহস্পতিবার (১৯ জুন) রাতে বাংলাদেশ রেলওয়ের বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) মো. তহিদুল ইসলাম বাদী হয়ে সৈয়দপুর রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় এসএসএই (পথ) সুলতান মৃধা ছাড়াও আরো ৫/৭জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তারকৃত আসামী সুনতার মৃধাকে গতকাল শুক্রবার (২০ জুন) নীলফামারী আদালতে সোপর্দ করা হয়।
মামলার আর্জি সূত্রে জানা গেছে, আসামী মো. সুলতান মৃধা মাদারীপুরের শিবচরের চরকামার হাওলাদারকান্দি এলাকার মৃত. হবির উদ্দিন মৃধার ছেলে। তিনি বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর বিভাগের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) হিসেবে কর্মরত রয়েছেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় বাংলাদেশ রেলওয়ের  পশ্চিমাঞ্চলীয় রাজশাহী ও পাকশী বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পার্বতীপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর বিভাগের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) এর  কার্যালয় সংলগ্ন গোডাউন পরিদর্শনকালে চারটি অক্সিঅ্যাসিটিলিন সিলিন্ডার, একটি এলপিজি গ্যাস সিলিন্ডার, কাটিং ক্যাবলসহ রেল লাইনের ২৫টি বিভিন্ন সাইজের কাটা পাত দেখতে পান। মূলত ওই রেল লাইনগুলো টুকরা টুকরা কেটে চোরাই পথে চুরির উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এ সব রেলওয়ে লাইন ও মালামালের আনুমানিক মূল্য এক লাখ টাকা বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
অন্যদিকে, মামলায় অভিযুক্ত গ্রেপ্তারকৃত আসামী সুলতান মৃধাকে তাঁর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে রেল কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছে। বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডলকে প্রধান করে ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সদস্যরা আগামী দুই তিন দিনের মধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবেন বলে জানা গেছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী রেলওয়ের এসএসএই (ওয়ে) সুলতান মৃধার বিরুদ্ধে মামলার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজ শুক্রবার মামলায় গ্রেপ্তারকৃত আসামীকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )