1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় চার সার ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা ও ৯ লাখ টাকার সার জব্দ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় চার সার ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা ও ৯ লাখ টাকার সার জব্দ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৭০ জন দেখেছেন

তেঁতুলিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে সার মজুদ করার দায়ে খুচরা বিক্রেতাসহ চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ অর্থদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।
শনিবার (২১ জুন) দুপুরে জব্দকৃত সার ও জরিমানার তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়।একই তারিখে উপজেলার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস কর্তৃক জব্দকৃত সার এবং ব্যবসায়ীগণের বিরুদ্ধে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিনির্দেশ বর্হিভূত সার গুদামজাতকরণ, সংরক্ষণ, বিক্রয়, বিপনন, পরিবহণ ও বিতরণ করার দায়ে মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নিকট প্রসিকিউশন দাখিল করেন।
এর আগে শুক্রবার (২০ জুন) দুপুর হতে রাত ১১ টা পর্যন্ত শালবাহান ও তিরনইহাট ইউনিয়নে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে বিনির্দেশ বর্হিভূত সার গুদামজাতকরণ, সংরক্ষণ, বিক্রয়, বিপনন, পরিবহণ ও বিতরণ করার দায়ে তিন খুচরা সার ব্যবসায়ী ও একজন বিএডিসি সার ডিলারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় জানায়, উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ রোড বাজারের খুচরা সার ব্যবসায়ী রবিউল ইসলামের থেকে বিনির্দেশ বহির্ভূত ১০০ বস্তা (এমওপি) সার, একই বাজারে অপর খুচরা সার ব্যবসায়ী (লাইসেন্সবিহীন) সেলিম উদ্দীনের গুদাম থেকে ১৭ বস্তা ইউরিয়া এবং ১০৮ বস্তা এমওপি সার জব্দ করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিনে তিরনইহাট ইউনিয়নের তিরনই বাজারে মেসার্স ফারুক ট্রেডার্সের গুদাম থেকে ৩১১ বস্তা এমওপি, ১১৫ বস্তা ডিএপি ও ৩০৯ বস্তা ইউরিয়া সার ক্রয়-বিক্রয়ের কোন প্রকার বৈধ কাগজপত্র বা প্রমাণ প্রদর্শন করতে না পারায় সারগুলো জব্দ করা হয়। সারগুলোর সরকারি মূল্য ৯ লাখ ৫৯ টাকা।
এ প্রেক্ষিতে কালান্দিগঞ্জের সার ব্যবসায়ী রবিউল ইসলাম, সেলিম উদ্দিন ও তিরনইহাটের রাসেল রানা এ তিন খুচরা সার ব্যবসায়ীকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা ও তিরনইহাটের তিরনই বাজারের মেসার্স সালমা এন্টারপ্রাইজ নামের এক বিএডিসি সার ডিলারের স্বত্বাধিকারী আব্দুল বাসেতকে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
তবে সার ব্যবসায়ীরা বলছেন, সারগুলো তারা ডিলারের কাছ থেকে বৈধভাবে ক্রয় করেছেন।
এদিকে চা শিল্পের ক্ষুদ্র চা চাষিরা সরকারের কাছে সারের বরাদ্দ দেয়ার অনুরোধ করেছেন। তারা বলছেন, যে পরিমাণ সার বরাদ্দ দেয়া হচ্ছে সেখানে চা শিল্পের জন্য কোন বরাদ্দ নেই।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু জানান, কোনো ব্যবসায়ী অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে জন্য আমরা সজাগ দৃষ্টি রেখেছি। অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )