1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী স্কাউটস্রে কাব কার্নিভাল অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী স্কাউটস্রে কাব কার্নিভাল অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৩৫ জন দেখেছেন

সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুর উপজেলায়ও বাংলাদেশ স্কাউটস্ প্রোগ্রামের ব্যবস্থাপনায় বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে কাব কার্নিভাল -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কাব কার্নিভাল উপলক্ষে বাংলাদেশ স্কাউটস সৈয়দপুর রেলওয়ে জেলার উদ্যোগে স্থানীয় রেলওয়ে অফিসার্স ক্লাব চত্বরে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।সোমবার সকাল ১০টায় গ্রান্ড ইয়েল ও পতাকা উত্তোলনের মাধ্যমে কাব কার্নিভাল কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মব্যবস্থাপক (ডবিøউএম) ও বাংলাদেশ স্কাউটস সৈয়দপুর রেলওয়ে জেলার কমিশনার মো. মমতাজুল ইসলাম স্কাউট পতাকা উত্তোলন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন প্রকৌশলী (পিই) ও বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর রেলওয়ে  জেলার সহ-সভাপতি মো. জাহিদ হাসান। বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর রেলওয়ে জেলা সম্পাদক স্কাউটার আনোয়ার হোসেন (উডব্যাজার) এর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (ডিসিওএস) আব্দুল্লাহ আল মুহিত, বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর জেলা সহকারী কমিশনার মো. মোজহারুল ইসলাম, মো. শফিকুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন লিপি, জেলা কাব লিডার শিউলি সুলতানা, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ  মো. শাবাহাত আলী সাব্বু প্রমূখ।

দিনব্যাপী কার্নিভালে কাব স্কাউটদের অংশ গ্রহণে তীর নিক্ষেপ, টারগেট হিট, বালতিতে বল ছোঁড়া, রিং ছোঁড়া, মাছ শিকার, আইন নৃত্য, তাঁবু জলসা, সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে সাংস্কৃতিক  ও কাব কার্নিভালে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থাল অর্জনকারী কাবদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ  করা হয়েছে। কাব কার্নিভাল অনুষ্ঠানে স্কাউট লিডার, অভিভাবক, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলার আয়োজনে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে কাব কার্নিভাল -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা সম্পাদক ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )