1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯৪ জন দেখেছেন
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সিদ্ধার্থ রায় (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে উপজেলার  দন্ডপাল ইউনিয়নের মৌমারী হাকিমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সিদ্ধার্থ রায় একই এলাকার সতেন্দ্রনাথ রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঘুম থেকে উঠে সিদ্ধার্থ প্রতিদিনের মতো খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পশ্চিম পাশে সেমিপাকা ঘরের টিনের দরজায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। শিশুটির মা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরো জানান, ওই ঘরের টিনের দরজার উপর দিয়ে বৈদ্যুতিক তার নিয়ে যাওয়া হয়েছিল।অসাবধানতাবশত তারটি কেটে টিন বিদ্যুতায়িত হয়ে যায়। এতে দরজাটি স্পর্শ করায় শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়।
বিদ্যুৎ স্পৃষ্টে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা  দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )