1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
এতিমখানায় ছাগল দান করে বাড়ি ফেরা হলোনা আমিনুলের | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

এতিমখানায় ছাগল দান করে বাড়ি ফেরা হলোনা আমিনুলের

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৬০ জন দেখেছেন
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এতিমখানায় ছাগল দান করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আমিরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মালিগাঁও এলাকায় চোরপাড়া মালিগাঁও সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। এসময় ভাতিজা মিজানুর রহমান (৩৫) সামান্য আহত হয়েছেন। নিহত আমিরুল ইসলাম উপজেলার মির্জাপুর  ইউনিয়নের পানবাড়া গ্রামের মাছুয়ার পাড়ার মৃত রাইতুর ছেলে।
মির্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তোজাক্কারুল ইসলাম জানান, সোমবার দুপুরে আমিনুল ইসলাম তার ভাতিজা মিজানুরকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসায় মোটরসাইকেল যোগে মান্নত করা ছাগল দান করতে যান। বাসায় ফেরার পথে ইউনিয়নের মালিগাঁও গ্রামে পৌঁছালে চোর পড়া  মালিগাঁও সড়কে নিয়ন্ত্রণ একটি গাছের সাথে ধাক্কা লাগে তাদের। এসময় মাথা সহ শরীরের বিভিন্ন অংগে গুরুতর আঘাত পেয়ে রক্তক্ষরণ হতে থাকে বৃদ্ধ আমিনুল ইসলামের। এতে ভাতিজা মিজানুর রহমানও সামান্য আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন।
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির জানান, আমিনুল ইসলাম নামের ওই ব্যাক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা নিরীক্ষা কে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )