


একজন অত্যান্ত মানবিক ব্যক্তির নাম- আব্দুর রহিম উদ্দিন সরকার। স্থানীয়দের জনপ্রিয়তায় নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য। এলাকাবাসীর কল্যাণে কাজ করছেন দীর্ঘদিন ধরে। এরই মধ্যে মধ্যে হাতে নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচি। নিজস্ব নার্সারি থেকে বিনামূল্যে বিতরণ করছেন নানান জাতে ফলজ চারা। ইতোমধ্যে নিজ এলাকা থেকে শুরু করে এসব চারা পৌঁছে যাচ্ছে গাইবান্ধার জেলার বিভিন্ন অঞ্চলে। নিজের অর্থায়নে পরিবহন করে এই গাছের চারা ঘর-ঘরে পৌঁছাছেন রহিম মেম্বার।
এরই অংশ হিসেবে রোববার সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের বুজরুক রসুলপুর (পশ্চিম পাড়া) গ্রামে সাংবাদিক তোফায়েল হোসেন জাকিরের বাড়ির উঠানে আম চারা বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- রহিম মেম্বারের প্রতিনিধি কাওছার হাবিব আকাশ, জীবন মিয়া, আইনুল ইসলাম, সাদুল্লাপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকিরসহ অনেকে।
এ বিষয়ে দামোদরপুর ইউনিয়নের কাওছার হাবিব আকাশ নামের যুবক বলেন, এই আব্দুর রহিম উদ্দিন সরকার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামের মৃত মহির উদ্দিন সরকারের ছেলে। তিনি ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে চলেছেন তিনি। গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় তার নিজস্ব ১৬ বিঘা নার্সারির ফলজ চারা মানুষের মাঝে বিতরণ ও বিভিন্ন রাস্তায় রোপণ করে যাচ্ছেন। ইতোমেধ্য ৪০ হাজার চারা বিতরণের লক্ষ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন এই মেম্বার।