1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে মারধরের ঘটনায় চার ছাত্রদল নেতাকে বহিষ্কার  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

পঞ্চগড়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে মারধরের ঘটনায় চার ছাত্রদল নেতাকে বহিষ্কার 

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৪৩ জন দেখেছেন
পঞ্চগড়ের বোদা উপজেলার ছাত্রদলের বিভিন্ন ইউনিটের চার নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ছাত্রদলের ওই চার নেতাকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, বোদা পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমন, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আশিক ও যুগ্ম আহ্বায়ক জসিম ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। এমনকি তাদের সাথে কোন সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়ে স্পষ্ট কোন কারণ উল্লেখ করা হয় নি। তবে রবিবার কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মাসুদ রানা রিয়াজকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনাকে কেন্দ্র ছাত্রদলের ওই  ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি জেলা ছাত্রদলের। যদিও মারধরের ওই ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে বহিস্কৃত ছাত্রদল নেতারা।
জানা যায়, ছাত্রদলের সহসভাপতি মাসুদ রানা রিয়াজের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী এলাকায়। রবিবার বিকেলে তিনি বাড়ি থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি মোজাহার হোসেনের কবর জিয়ারত করার জন্য রওনা হন। সাকোয়া বাজারে পৌছালে তাকে কয়েকজন ব্যক্তি আটক করে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। তবে এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রদল নেতার কোন স্পষ্ট বক্তব্য পাওয়া যায় নি।
ভুক্তভোগী ছাত্রদল নেতা মাসুদ রানা রিয়াজ কেবল এতটুকু বলেন, কেন্দ্র এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না।
বোদা উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব জীবন সরকার বলেন, মাসুদ রানা রিয়াজ ভাই সাকোয়াতে এসেছে এটা আমরা জানতামই না। তাকে মারধরের ঘটনার সাথে ছাত্রদলের কেউ জড়িত নয়। কিন্তু আমাদেরকে বহিষ্কারের ঘটনায় আমরা হতভম্ব হয়েছি।
জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক বলেন, ছাত্রদলের সহসভাপতি মাসুদ রানা রিয়াজকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ওই ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। যদিও ভিডিওতে তাদের কাউকে দেখা যাচ্ছে না। হামলায় ঘটনায় আমরা প্রতিবাদ জানিয়েছি। সুষ্ঠু তদন্ত করে দোষিদের শাস্তির দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )