1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে যৌথ বাহিনীর অভিযানে ভিসা প্রতারক গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

নীলফামারীতে যৌথ বাহিনীর অভিযানে ভিসা প্রতারক গ্রেফতার

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৫৯ জন দেখেছেন

নীলফামারীর কিশোগঞ্জে ভিসা প্রতারক সেলিম মিয়াকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শনিবার বিকেলে(১৯জুলাই) কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সে একই ইউনিয়নের নিতাই কাছারীপাড়া এলাকার মৃত. ফকির উদ্দিনের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর সালমান তারেক রিফাত।
সেলিম মিয়া একজন ভিসা প্রতারক। অসহায় মানুষদের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আশরাফুল ইসলাম জানান, গ্রেফতার সেলিমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে থানায়। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )