1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবীতে নীলফামারীতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবীতে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৪৫ জন দেখেছেন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি।
বৃহস্পতিবার সকালে (২৪জুলাই) জেলা প্রশাসক কার্যালয় মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা সদরের বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক ছাড়াও অভিভাবকরা অংশ নেন।
সংগঠনের জেলা সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন জেলা সচিব আজাদুল হক।
অন্যান্যের মধ্যে সদর উপজেলা সভাপতি চঞ্চল চ্যাটার্জী ও সদর উপজেলা সচিব রফিকুল ইসলাম বক্তব্য দেন।
বক্তারা উল্লেখ করেন ২০০৯সাল থেকে ২০১৯ এবং ২০২২সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতিত্ব অর্জন করে কিন্তু ২০২৫সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে না।
এই সিদ্ধান্ত রীতিমত বৈষম্য যা মেনে নেয়ার মত নয়।
মানববন্ধনে গত ১৭জুলাইয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অবহিতকরণ পত্রটি বাতিলসহ কিন্ডারগার্টেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দাবী করা হয়।
পরে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক মাধ্যম স্মারকলিপি প্রদান করেন আয়োজক সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )