1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা 

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৩৫ জন দেখেছেন

পঞ্চগড়ের বোদা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামাদার পাড়া ও নগরকুমারী হলপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে কারখানা মালিকদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ।

এসময় ভিসি আইসক্রিম কারখানার মালিক মফিদুল ইসলামকে ৫০ হাজার ও কাওসার আইসক্রিম কারখানার মালিক মহিবুল্লাহ কাওসারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ নগদ প্রদান করেন কারখানা মালিকেরা। পরে জরিমানার অর্থ রাস্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।
এসময় বোদা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রীমন, বোদা সেনা ক্যাম্পের সদস্যরা সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, কারখানা দুইটি বরফকল হলেও দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরী করা হচ্ছিল। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কাপড়ের রং, ক্যামিকেল ও নোংরা পানি ব্যবহার করে আইসক্রিম মজুদ করা হচ্ছিল। মজুত করা আইসক্রিমে ছত্রাক জমে গিয়েছিল৷
এসময় ভিসি কারখানা থেকে ৩ হাজার ৫০০ পিছ তৈরী আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। পরে কাওসার কারখানা থেকে ৫০০ পিছ তৈরী আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।
 ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম তৈরীর বিষয়ে জানতে পেরে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই আইসক্রিম কারখানা মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত আইসক্রিম ধ্বংস করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )