1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে সেনা অভিযানে ৯ জুয়াড়ির জেল | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

পঞ্চগড়ে সেনা অভিযানে ৯ জুয়াড়ির জেল

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৮৩ জন দেখেছেন

পঞ্চগড়ে অনলাইন জুয়া খেলার সময় ৯ জন জুয়াড়িকে আটক করেছে সেনাবাহিনী। গত শুক্রবার রাত ৯টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার পূর্ব ইসলামবাগ এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে ভারতীয় বিভিন্ন জুয়া সাইটে নিয়মিত জুয়া খেলার পাশাপাশি অন্যদের উৎসাহিত করছিলেন বলে জানায় সেনাবাহিনী।

 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৯ জনের মধ্যে ৩ জনকে জরিমানা এবং বাকি ৬ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তারা হলেন পঞ্চগড় জেলা শহরের পূর্ব ইসলামবাগ এলাকার ফারুক হোসেন (২৬), জাহিদ ইসলাম (৪৫), শফিকুল ইসলাম, শাহাজাহান (৪০), দেলোয়ার (৪০) ও ময়ননাল (২৭)। পঞ্চগড় সেনাক্যাম্পের কমান্ডার মেজর আদনান জানান, অনলাইন জুয়া মহামারির মতো ছড়িয়ে পড়ছে। অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমরা অনলাইন জুয়া খেলোয়াড় ও এই চক্রের সদস্যদের ধরতে অভিযান শুরু করেছি। এরই অংশ হিসেবে আজ ৯ জনকে জেল জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )