1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেবীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

দেবীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২২৭ জন দেখেছেন

পঞ্চগড়ের দেবীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে চার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বেলা আনুমানিক দুপুর ২টার দিকে উপজেলার ৩নং সদর ইউনিয়নের পূর্বদেবীডুবা বার ঘড়িয়া পাড়া এলাকায় হুসেন আলীর বাড়ি সংলগ্ন স্থানে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বদেবীডুবা বারঘড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. আনোয়ারুল ইসলাম ও মো. হোসেন ওরফে হুসেন, মো. মনিরুল ইসলাম, মো. জামিনুর রহমান, মো. রবিউল ইসলামের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ও মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। এ বিষয়ে মামলা নং ৬০/২৫। ঘটনার দিন উক্ত মামলার বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক লালন সরকার দৈনিক আজকের বসুন্ধরা দেবীগঞ্জ প্রতিনিধি, মো. ওয়ারেছুর রহমান নয়ন, মো. শেখ ফরিদ দৈনিক নয়া দিগন্ত দেবীগঞ্জ প্রতিনিধি, মো. নাহিদ সিদ্দিক বাঙ্গি দৈনিক সকালের বাণী, দেবীগঞ্জ প্রতিনিধি হুমকির মুখে পড়েন।

 

অভিযোগ অনুযায়ী, হুসেন আলীর ছেলে মো. মিজানুর রহমানের মোবাইল ফোনের মাধ্যমে মো. মানিউর রহমান (মিলন) অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং রশি দিয়ে বেঁধে রাখা ও প্রাণনাশের হুমকি দেয়। এ সময় হুসেন আলী বাড়িতে না থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। হুমকিদাতা মানির রহমান (মিলন) দেবীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়ার মৃত মহিদুলের ছেলে। ঘটনার পর সাংবাদিক লালন সরকার দেবীগঞ্জ থানায় জিডি করেন (জিডি নং ৫৫৪)। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )