1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আঁচিল দূর করুন ঘরোয়া উপায়ে | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

আঁচিল দূর করুন ঘরোয়া উপায়ে

লাইফস্টাইল ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৫১৬ জন দেখেছেন

সাধারণত এক ধরনের ভাইরাসের কারণে আঁচিল হয়ে থাকে। এই ভাইরাসটির নাম হিউম্যান প্যাপিলোমা। ক্রমশ এর সংক্রমণের হার বাড়তে থাকে। যার ফলে আঁচিল বড় হয়। একেক জনের ক্ষেত্রে এর বৃদ্ধি একেক রকম হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে এটি খুব দ্রুত বড় হয়। আবার কারো ক্ষেত্রে খুব ধীর গতিতে বাড়ে।

আঁচিল  মুখ, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে হতে পারে। ক্ষতিকর না হলেও এটি শারীরিক সৌন্দর্যের জন্য হানিকর। আবার একেবারে নিরীহও কিন্তু নয় এ আঁচিল। ক্যানসারের ভাইরাস লুকিয়ে থাকে এতে। তাই সচেতন হওয়া জরুরি। অনেকে আঁচিল থেকে মুক্তির জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকে। তবে কিছু ঘরোয়া উপায়ে আঁচিল দূর করা সম্ভব।

চলুন জেনে নিই সে সম্পর্কে-

অ্যালোভেরা

ত্বকের যত্ন ও চিকিৎসায় অ্যালোভেরার নানামুখী ব্যবহার রয়েছে। আঁচিল দূর করার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর।

অ্যালোভেরার পাতা কেটে জেলি বের করে নিন। সেই জেলি আঁচিলে লাগিয়ে রাখুন। কয়েক দিন এমন করলেই আঁচিল ঝরে যাবে।

 রসুন

ত্বকের জন্য এই মসলাটি বেশ উপকারি। রসুনে রয়েছে অ্যালিসিন নামক উপাদান।

অ্যালিসিন একটি অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান। রসুন থেঁতো করে আঁচিলের ওপর লাগান। উপকার পাবেন।

পেঁয়াজের রস

পেঁয়াজের রসে রয়েছে অ্যান্টিসেপ্টিক গুণ। এটি বিভিন্ন ব্যাকটেরিয়া মেরে ফেলে সংক্রমণের ঝুঁকি কমায়। পেঁয়াজের রসে আঁচিল কমানোর ক্ষমতাও রয়েছে।

পেঁয়াজ ব্লেন্ড করে রস বের করে নিন। তুলোর সাহায্যে এই রস আঁচিলের ওপর লাগান। নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।

অ্যাপল সিডার ভিনেগার

ভিনেগারে ভেজানো তুলো আঁচিলের ওপর রেখে দিন সারা রাত। পর পর পাঁচ দিন এমনটা করুন।

অ্যাপল সিডার ভিনেগারে রয়েছে প্রচুর অ্যাসিড। আঁচিলের সমস্যা কমাতে সাহায্য করে এ উপাদানটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )