1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে দুুুুুুুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সৈয়দপুরে দুুুুুুুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৯২ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দুুুুুুুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ উপজেলা পরিষদ সভা কক্ষে ওই প্রশিক্ষণের আয়োজন করে। আর এটির বাস্তবায়নে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন-১) তাসনুভা নাশতারান (উপসচিব)।

বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা ত্রাণ কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা মো. আবু সাইদ।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেসের সঞ্চালনায় প্রশিক্ষণের মুক্ত আলোচনায় অংশ নেন সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভূষণ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হেমন্ত কুমার রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোস্তারিনা আফরোজ, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হামিদুর রহমান, পৌরসভার উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, বীরপ্রতীক মো. মতিউর রহমান, উপজেলার বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুন, কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরি, বাঙ্গালীপুর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণে সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, পাউবো ও নেসকো’র প্রতিনিধি, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহ ৫০জন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )