


নীলফামারীর সৈয়দপুরে পত্রিকা (সংবাদপত্র) হকার নাজমুল হক মন্ডল ওরফে বাচ্চু ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা এগারোটা ৫৫ মিনিটে উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর মন্ডলপাড়ায় নিজ বাড়িতে মারা যান তিনি। তিনি বেশ কয়েক মাস যাবৎ কিডনিজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, মা,এক ভাই, অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর বাঙ্গালীপুর মন্ডলপাড়ার মন্ডলপাড়া বায়তুন নূর জামে মসজিদ চত্বরে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তাঁর জানাজার নামাজে বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম নামজুল হক মন্ডল ওরফে বাচ্চু ছিলেন উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর মন্ডলপাড়ার বাসিন্দা মরহুম রোস্তম আলী মন্ডলের জ্যেষ্ঠ পুত্র এবং সৈয়দপুরের বিশিষ্ট সংবাদপত্র ব্যবসায়ী আলহাজ¦ মো. মজিদুল ইসলাম মন্ডলের ভাতিজা। তাঁর মৃত্যুতে বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, দুই নম্বর ওয়ার্ড সদস্য মো. ফজলুল হক মঞ্জু, সৈয়দপুর ব্যবসায়ী সতিরি সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন সরকার, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ্, সাবেক সভাপতি সাকির হোসেন বাদল, আবু- বিন- আজাদ রতন, সাপ্তাহিক নীলফামারী চিত্রের সম্পাদক মকসুদ আলম, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান বাড্ডা, সাধারণ সম্পাদক নুর আলম, সাবেক সভাপতি তাহমিন হক ববী, দৈনিক আলাপন পত্রিকার সম্পাদক আমিনুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জাহিদ, সাংবাদিক মো. আমিরুজ্জামান, এম আর আলম ঝন্টু, নজির হোসেন নজু, গোপাল চন্দ্র রায়, মেহেরুন্নেসা, হীরা শর্মা, আনোয়ার হোসেন প্রাং, এম এ করিম মিস্টার, জিকরুল হক, মিজানুর রহমান মিলন, জসিম উদ্দিন, আমিরুল হক আরমান, এম ওমর ফারুক, নিজু কুমার আগরওয়ালা, তোফাজ্জল হোসেন লুতু, নওশাদ আনসারী, মমিন আজাদ, আখতারুল ইসলাম মৃধা, বিশিষ্ট সংবাদপত্র ব্যবসায়ী আলহাজ¦ মো. খালিদ নিয়াজী নান্না, আলহাজ¦ মো. মজিদুল ইসলাম মন্ডল,সংবাদপত্র ব্যবসায়ী মো. বিপুল, হিটলার, আজিজার রহমান, বুলবুল প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।