


গণঅধিকার পরিষদ (জিওপি) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে আমিনুর রহমানকে সভাপতি, আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক ও হাফিজুর রহমান জিল্লুকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়। গত বৃহস্পতিবার গাইবান্ধা জেলা কমিটির সভাপতি এসএম মামুন ও সাধারণ সম্পাদক সামিউল ইসলামের যৌথ স্বাক্ষরে সাদুল্লাপুর উপজেলা কমিটির অনুমোদন দেন। এ বিষয়ে নবগঠিত সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান বলেন, সদ্য অনুমোদিত কমিটিতে সদস্যসহ বিভিন্ন পদে মোট ৫২ জন যুক্ত রয়েছে। আগামী ছয় মাসের জন্য এই কমিটির মেয়াদ কার্যকর থাকবে। আশা করি দলের নিয়ম মেনে সব ধরনের কর্মসূচি বাস্তবায়ন চেষ্টা করা হবে।